এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক ও মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন:



এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক ও মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন:




১। ডাচ বাংলা ব্যাংক আবেদন এর নিয়ম: 








ডাচ্‌-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে থাকে। এই ধারাবাহিকতায় ২০২৫ সালের এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে: 

বৃত্তির জন্য যারা আবেদন করতে পারবেন: ২০২৫ সালের SSC পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন। 


 বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা: জেলা ও সিটি কর্পোরেশন এলাকার প্রতিষ্ঠান হতে ২০২৫ সালের SSC পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ কমপক্ষে ৫:০০ এবং গ্রামীণ/অনগ্রসর এলাকার প্রতিষ্ঠান হতে ২০২৫ সালের SSC পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত কমপক্ষে জিপিএ ৪.৮৩ থাকতে হবে।




বৃত্তির পরিমাণ ও সময়কাল: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এইচএসসি (একাদশ-দ্বাদশ) শ্রেণিতে ২ বছর অধ্যয়নকালীন প্রতিমাসে ২৫০০ টাকা হারে বৃত্তি পাবেন। সে সাথে পাঠ্য উপকরণ ও পোশাক পরিচ্ছদের জন্য বার্ষিক আরও (২৫০০+১০০০ = ৩৫০০) টাকা পাবেন। 

আবেদন করতে যা যা লাগবে: 
ক) আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি। 
খ) আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের 
রঙিন ছবির স্ক্যান কপি।
গ) এস.এস.সি/সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। 

যেভাবে আবেদন করতে হবে: ২০২৫ সালের এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপর্যুক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের (app.dutchbanglabank.com/DBBLScholarship ) ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট, ২০২৫। 
প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫ । 
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্‌-বাংলা ব্যাংক এর উপর্যুক্ত ওয়েবসাইট হতে “Primary Selection Letter" এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্‌-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর।

বৃত্তির অন্যান্য নীতিমালা: 
১. যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্‌-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। 

২. গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রর-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে। 

৩. আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে। অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়েই বাতিল বলে গণ্য হবে। 


বি:দ্র: আপনি যদি নিজে নিজে আবেদন করতে না পারেন, তাহলে আমাদের মাধ্যমে আবেদন করাতে পারবেন। আমরা ঘরে বসে স্বল্প খরচে নির্ভুলভাবে আবেদন করে দিয়ে থাকি। 






২। মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন আবেদন এর নিয়ম: 


📢 MMJF HSC Bridging Stipend 2025: এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুবর্ণ সুযোগ!




মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন (MMJF) বাংলাদেশের ১২টি শিক্ষা কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র, মেধাবী এবং ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ সহায়তা প্রোগ্রাম – MMJF HSC Bridging Stipend 2025। যারা ২০২৫ সালে এসএসসি বা সমমান পাস করেছে এবং উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ।

আবেদনের যোগ্যতা (কারা আবেদন করতে পারবে):



MMJF HSC Bridging Stipend 2025-এর জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের নিচের শর্তগুলো পূরণ করতে হবে—


  1. ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  2. পরীক্ষায় প্রাপ্ত জিপিএ শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান অনুযায়ী হতে হবে:
    • বিভাগীয় শহরের শিক্ষাপ্রতিষ্ঠান: জিপিএ ৫.০০
    • জেলা শহরভিত্তিক প্রতিষ্ঠান: জিপিএ ৪.৫০
    • গ্রামীণ বা অতিদরিদ্র এলাকার প্রতিষ্ঠান: জিপিএ ৪.৫০

  3. শিক্ষার্থীকে বর্তমানে উচ্চ মাধ্যমিকে (একাদশ শ্রেণি) ভর্তি থাকতে হবে বা ভর্তি হতে হবে।
  4. দরিদ্র, মেধাবী ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।
  5. সরকারি ও বেসরকারি সব বোর্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে (জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল বোর্ড)।

আবেদন প্রক্রিয়া (কীভাবে আবেদন করবেন):


  1. প্রথম ধাপ: অনলাইন আবেদন ফর্ম পূরণ
    1. Google Form-এর মাধ্যমে আবেদন করতে হবে।
    2. আবেদন লিংক:
  2. দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করা
    1. এসএসসি রেজাল্টের কপি (অনলাইন মার্কশিট/বোর্ড রেজাল্ট স্ক্রিনশট)
    2. শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/প্রধান শিক্ষকের সুপারিশপত্র (যে আপনি প্রকৃত দরিদ্র ও মেধাবী)
    3. নিজের এবং অভিভাবকের যোগাযোগের তথ্য (মোবাইল ও ইমেইল অবশ্যই সচল থাকতে হবে)
    4. পরিবারের আর্থিক অবস্থার প্রমাণ (যদি থাকে)
  3. তৃতীয় ধাপ: বাছাই ও ফলাফল ঘোষণা
    1. আবেদন যাচাই-বাছাই শেষে সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে। 
    2. নির্বাচিত শিক্ষার্থীদের সেপ্টেম্বরের ৩য় সপ্তাহে বৃত্তির টাকা প্রদান করা হবে

আবেদনের সময়সূচি:



  • আবেদন শুরুর তারিখ: ১ আগস্ট ২০২৫
  • আবেদন শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৫
  • ফলাফল প্রকাশ: সেপ্টেম্বরের ২য় সপ্তাহ
  • বৃত্তি প্রদান: সেপ্টেম্বরের ৩য় সপ্তাহ

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা:


  • আবেদন ফর্মে কোনো ভুল তথ্য দিলে তা বাতিল হয়ে যেতে পারে, তাই সাবধানে ফর্ম পূরণ করুন।
  • একাধিকবার আবেদন করলে আবেদন বাতিল হতে পারে।
  • ফর্ম সাবমিটের পর আপনার দেওয়া মোবাইল ও ইমেইল ঠিকানায় যোগাযোগ করা হতে পারে, তাই সেগুলো সচল রাখুন।




📣 Stay connected with us:

Facebook Facebook Page

Telegram Telegram Channel

Comments

Popular posts from this blog

💥সমাজ কল্যান পরিষদের এককালীন বৃত্তি

List of District Council Scholarship